POPULAR BD NEWS
Popular BD News Logo

৬০% বেতন বৃদ্ধি চেয়ে তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির স্মারকলিপি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ৩১, ২০২৩ | সময়: ৭:২৪ অপরাহ্ণ

অন্তর্বতী সময়ের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধি ও নতুন জাতীয় বেতন স্কেল দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা। এ দাবিতে বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।

এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবন যাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। ২০১৫ সালে সর্বশেষ জাতীয় বেতন স্কেল প্রদানের পর গত আট বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবন যাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে।

গত আট বছরে বাৎসরিক ৫ শতাংশ হারে মোট ৪০ শতাংশ বেতন বৃদ্ধি হলেও অবশিষ্ট ঘাটতি পূরণের জন্য ৬০ শতাংশ অন্তবর্তীকালীন বেতন বৃদ্ধি ও অবিলম্বে জাতীয় ৯ম (নতুন) বেতন স্কেল প্রদানের দাবি জানান।

স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন সমিতির কেন্দ্রীয় নিবার্হী পরিষদের মহাসচিব মো. ছালজার রহমান। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সেলিম মোল্লাহ, প্রচার সচিব মো. হাদিউজ্জামান প্রমুখ।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন