জোর করে কবরের ওপর ঘর তুলে বসবাস!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৭, ২০২৩ | ১:২৩
Link Copied Successfully!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জোর করে কবরের ওপর ঘর তুলে বসবাস করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জায়গার প্রকৃত মালিক এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি। এলাকার লোকজন দখলকারীকে কবরের ওপর থেকে ঘর সরিয়ে নিতে বললেও সে ঘর সরিয়ে নেয়নি। বরং ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

জানা গেছে, উপজেলার কুশলা ইউনিয়নের জামুলা গ্রামের মৃত জাহের মোল্লার ছেলে কলম মোল্লা ৮০ বছর বয়সে ২০ বছর আগে মারা যান। কলম মোল্লা মৃত্যুর আগে তার মেয়ে মদিনা বেগমকে বাড়ির ৫ শতাংশ জায়গা লিখে দেন। কলম মোল্লা মারা যাওয়ার পর ওই ৫ শতাংশ জায়গার মধ্যে তাকে কবর দেওয়া হয়। পুত্রসন্তানহীন কলম মোল্লার মৃত্যুর পর জায়গাটি অরক্ষিত হয়ে পড়ে।

এ সুযোগে দুই বছর আগে মদিনা বেগমের চাচাতো ভাইয়ের ছেলে সুমন মোল্লা ওই জায়গার ওপর কবর জুড়ে ঘর নির্মাণ করেন।

বিজ্ঞাপন

এ সময় মদিনা বেগম বাধা দিতে গেলে তাকে সুমন মোল্লা ও তার লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর পর থেকে মদিনা বেগম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও পিতার কবরের ওপর নির্মিত সুমন মোল্লার ঘর অপসারণ করতে পারেননি।

 

মদিনা বেগম বলেন, আমার চাচাতো ভাই সোহরাব মোল্লার ছেলে সুমন মোল্লা জোর করে আমার পিতার কবরের ওপর ঘর তুলে বসবাস করছে।

বিজ্ঞাপন

এই জায়গার আমার বৈধ কাগজপত্র আছে। তার পরেও সুমন মোল্লা আমার জায়গা ছেড়ে দিচ্ছে না। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে ঘুরেও কোনো বিচার পাচ্ছি না। আমি চাই সুমন মোল্লা দ্রুত আমার বাবার কবরের ওপর থেকে ঘর সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে দিক।

এলাকার সমাজসেবক সামাদ বেগ বলেন, কলম মোল্লার কবরের ওপরই সুমন মোল্লা ঘর তুলে বসবাস করছে।

 

আমরা একাধিকবার সুমন মোল্লাকে ঘর সরিয়ে নিতে বললেও সে ঘর সরাতে রাজি হয়নি।

এ বিষয়ে সুমন মোল্লার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই জায়গা আমার ফুফু মদিনা বেগমের, তিনি আমার কাছে বিক্রি করেছেন। তবে তিনি এখনো আমাকে দলিল দেননি।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি