ভ্যানগাড়ীতে মিললো চার লাখ টাকার গাঁজা: চৌকস পুলিশের কাছে ধরাশায়ী

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৩ | ১:৫৭
Link Copied Successfully!

বিশ কেজি গাঁজা। দাম প্রায় চার লাখ টাকা। ভ্যানগাড়ীর নিচে বাক্স লাগিয়ে কৌশলে মাদকদ্রব্য পাচার করে সাগর ইসলাম। একুশ বছর বয়সী সাগর ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ সন্দেহজনক অবস্থায় ভ্যানগাড়ী ও গাঁজাসহ সাগর ইসলামকে গ্রেফতার করে।

অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক আবদুল আজিজ জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর সাইনবোর্ড এলাকা থেকে সাগর ইসলামকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, মোটরচালিত ভ্যানগাড়ির নিচে অভিনব কায়দায় ১০ প্যাকেটে প্রায় ২০ কেজি ওজনের গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। সাগর ইসলাম কুমিল্লা থেকে চাঁদপুরের মোহনপুর এলাকায় গাঁজাগুলো নেয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা