মতলব নায়েরগাঁও উওর ইউনিয়নে কালভার্ট নির্মানের ১১ দিনের মাথায় ধ্বসে পড়েছে

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ মে ২৩, ২০২৩ | ১০:৪১
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের খোলা বকচর সড়কের একটি কালভার্ট নির্মানের ১১ দিন মাথায় ধ্বসে পড়েছে। এ নির্মান কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিবির অর্থায়ানে গ্রামীণ অবকাঠামো নির্মানের আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় ওই ইউনিয়নের নন্দীখোলা বকচর সড়কের মুন্সিবাড়ি সংলগ্ন ২৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ কালভার্টটি। নন্দীখোলার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও আব্দুল মালেকসহ একাধিক ব্যক্তি জানান,কালভার্টের কাজটি করেছেন নায়েরগাও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা। তিনি অধিক লাভের আসায় নিন্মমানের সামগ্রি ব্যবহার করার কারনে কালভার্টটি উদ্ধোধনের আগেই ধ্বসে পড়ে গেছে।

এ কালভার্টটি দিয়ে নন্দী খোলা, বকচর পিতাম্বরদী, কাচিয়ারা ও নায়ের গাঁও এলাকার মানুষজন যাতায়াত করে।কালভার্টটি অনেক গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন,কালভার্টের কাজটি করেছে বোরহান উদ্দিন নামক রাজমিস্ত্রী। যেহেতু কালভার্টি ধ্বসে পড়ে গেছে তা আবার নতুন করে করা হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান অপি ট্রেডার্সের স্বত্বাধিকারী রিপন পাটোয়ারী বলেন, অফিস থেকে আমি এখনো কাজ শুরুর অনুমতি পাইনি। অনুমতি পেলে কাজ শুরু করবো এবং কার্যদিবসের মধ্যেই শেষ করবো।

বিজ্ঞাপন

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার বলেন, ওই কসলভার্টটি নির্মানের জন্য এডিপির প্রকল্প থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে এখনো ওই কাজ করার কার্যাদেশ দেয়া হয়নি। তবে কেউ যদি কার্যাদেশ না দেয়ার আগেই কাজ করে থাকে তার দায়ভার অফিস নিবেনা।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু