প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ২৩, ২০২৩ | ৭:১৪
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী দেশরত্ন  জননেত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য সেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান নিরুর নেতৃত্বে আনন্দ মিছিলটি সম্পন্ন হয়।
আনন্দ মিছিলটি আমিন রোড থেকে বের হয়ে হাজীগঞ্জ পশ্চিম বাজার প্রদক্ষিণ শেষে কিউসি টাওয়ারের সামনে এসে মিলিত হয়।
ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিরু তার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ের প্রয়োজনে নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত দেশের সকল ক্লান্তি লগ্নে সব সময় সদা জাগ্রত বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা দাবী, উনসত্তরের গনঅভ্যুত্থান এবং ১৯৭১সালের মুক্তিযোদ্ধে সতেরো হাজার ভাই জীবন দিয়েছে।
১৯৯০সালে স্বৈরাচার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম। বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন। ছাত্রলীগ আবেগের সংগঠন, ছাত্রলীগ ভালোবাসার সংগঠন।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন আমেরিকান এক সাংবাদিক হ্যারি কিসিঞ্জার তিনি বলেছেন বাংলাদেশ তলা বিহীন জুড়ি ছয় মাসও ঠিকবে না। কিন্তু ইনশাআল্লাহ ২০২৩সালে এসে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। খুব শীঘ্রই নেত্রীর নেতৃত্ব গুনে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব।  পরিশেষে আনোয়ার হোসেন মানিক সমাপনী বক্তব্য রাখেন।
আনন্দ মিছিলে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব