চলতি মাসের শেষ সপ্তাহে চালু হতে পারে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১১, ২০২৩ | ৬:৫০
Link Copied Successfully!

চলতি মাসের শেষ সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস।

বৃহস্পতিবার (১১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই তথ্য জানান।

এর আগে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা চলতি মাসের ২০ মে থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর দাবি জানান। এর প্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, আজকে (বৃহস্পতিবার) সকলের মতামত নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আমচাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর দিন-তারিখ নির্ধারণ করা হবে। তবে অবশ্যই স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই ট্রেন চালু করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কেজি প্রতি আম পাঠাতে খরচ হয়েছে এক টাকা ৩১ পয়সা। আশা করছি এবারও তাই থাকবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কোচ সংখ্যা বাড়ানো হবে। এছাড়া জনসাধারণকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পরিবহনের জন্য উদ্বুদ্ধ করতে এ বছর বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। ট্রেন চালুর আগে ব্যাপক হারে বাজারে বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়া বিভিন্ন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আম বুকিংকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আম বুকিং করা হবে।

সভায় আমচাষি ও ব্যবসায়ী আব্দুল আহাদ বলেন, আমরা প্রতি বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পাঠাই। খরচ কম ও কম সময়ে আম পরিবহন সম্ভব হওয়ায় এতে সুবিধা হয়। তবে কয়েক দিনের জন্য চালু না রেখে পুরো আম মৌসুমে এই ট্রেন চালু রাখার দাবি জানান তিনি।

সভায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ছেড়ে পথিমধ্যে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম ছাড়াও শাকসবজিসহ অন্যান্য ফলমূল পরিবহন করা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি চালু হয় ২০২০ সালের ৫ জুন। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়। সেই বছর আম পরিবহন করা হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা। সর্বশেষ গত বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে মোট ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা আয় হয়েছিল।

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি