আরবি পড়াতে গিয়ে ‘মৌখিক বিয়ে’, পরিবার না মানায় ছাত্রীকে হত্যা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১১, ২০২৩ | ৪:১৪
Link Copied Successfully!

করোনা মহামারির সময়ে গাজীপুর মহানগরীতে রাবেয়া আক্তার (২১) নামে এক কলেজছাত্রীকে আরবি পড়াতে গৃহশিক্ষক হিসেবে যান মো. সাইদুল ইসলাম (২৫)। এক পর্যায়ে রাবেয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তার। সুসম্পর্কের জেরে সবার অগোচরে রাবেয়াকে মৌখিকভাবে বিয়ে করেন সাইদুল।

পরে বিষয়টি জানাজানি হলে সাইদুলকে আরবি পড়াতে নিষেধ করে দেয় রাবেয়ার পরিবার। সেসময় পরিবারের কথামতো সাইদুলকে এড়িয়ে চলা শুরু করেন রাবেয়া। এতে ক্ষিপ্ত হয়ে রাবেয়াকে গরু জবাইয়ের ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন সাইদুল। রাবেয়াকে বাঁচাতে এলে রাবেয়ার মা ও দুই বোনকেও কুপিয়ে জখম করেন তিনি।

সোমবার (৮ মে) গাজীপুরের সালনায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (১০ মে) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর অভিযানে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জানান, ২০২০ সালে করোনা মহামারি চলাকালে রাবেয়াসহ তার দুই বোন ও মাকে আরবি পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে নিয়োগ পান সাইদুল। এ সুবাদে তিনি প্রতিনিয়ত রাবেয়াদের বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে রাবেয়াদের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়। এরপর থেকে তিনি বিভিন্ন সময় রাবেয়াকে বিয়ের প্রস্তাব দিতে থাকেন। পাঁচ-ছয় মাস আরবি শেখার পর সাইদুলের কাছ থেকে তারা সবাই আরবি পড়া বন্ধ করে দেন।

এর মধ্যেই ২০২০ সালের ডিসেম্বরে রাবেয়াকে মৌখিকভাবে বিয়ে করেন সাইদুল। পরে বিয়েটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাবেয়া ও তার পরিবারকে চাপ দিতে থাকেন। এরপর রাবেয়ার পরিবার সাইদুলের সঙ্গে রাবেয়ার যোগাযোগ বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

এরপরও সাইদুল রাবেয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন। ২০২২ সালের অক্টোবরে উত্ত্যক্ত করার বিষয়ে গাজীপুর সদর থানায় একটি অভিযোগ করেন রাবেয়া। যার পরিপ্রেক্ষিতে সাইদুল কিছুদিন রাবেয়াকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকেন। কিন্তু গত দুই মাস ধরে রাবেয়ার কলেজে গিয়ে এবং বাসার বাইরে আসা-যাওয়ার পথে ফের তাকে উত্ত্যক্ত করতে থাকেন সাইদুল। একপর্যায়ে তিনি রাবেয়াকে প্রাণনাশের হুমকি দেন।

এর মধ্যেই সাইদুল জানতে পারেন যে, রাবেয়া উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি সাইদুল কোনোভাবেই মেনে নিতে না পেরে রাবেয়া ও তার পরিবারের ওপর ক্ষিপ্ত হন। পরে রাবেয়াকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী,  রোববার (৭ মে) বিকেলে স্থানীয় বাজারের কামারের দোকান থেকে ৬৫০ টাকা দিয়ে গরু জবাই করার জন্য একটি ছুরি তৈরি করেন। পরদিন (সোমবার) সন্ধ্যায় ছুরি সংগ্রহ করে রাবেয়াদের বাসায় গিয়ে সরাসরি তার রুমে ঢুকে যান। কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে রাবেয়ার মাথা, গলা, হাত ও পায়ে ছুরি দিয়ে কুপিয়ে এলোপাতাড়ি জখম করেন। এসময় রাবেয়ার চিৎকারে তার মা ও দুই বোন এগিয়ে এলে তাদেরও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। তাদের চিৎকারে স্থানীয়রা এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাবেয়ার মা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাবেয়া ২০২০ সালে জয়দেবপুরের একটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে গাজীপুরের চৌরাস্তার একটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন। পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি বিউটি প্রোডাক্টস অনলাইন শপে চাকরি করতেন তিনি। গ্রেপ্তার সাইদুল চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে দাওরা পাশ করেন। এরপর তিনি গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি এলাকার বিভিন্ন বাসায় গিয়ে আরবি পড়াতেন।

দুই মাস আগে দুটি চাকরিই ছেড়ে দিয়ে শুধু বাসায় আরবি পড়াতেন সাইদুল। হত্যার পর তিনি নিজের চুল-দাড়ি কেটে চেহারা পরিবর্তন করে টাঙ্গাইলের ভূঞাপুরে এক বন্ধুর বাসায় আত্মগোপনে যান। সেখান থেকে তাকে গত রাতে গ্রেপ্তার করে র‍্যাব।

এরপরও সাইদুল রাবেয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন। ২০২২ সালের অক্টোবরে উত্ত্যক্ত করার বিষয়ে গাজীপুর সদর থানায় একটি অভিযোগ করেন রাবেয়া। যার পরিপ্রেক্ষিতে সাইদুল কিছুদিন রাবেয়াকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকেন। কিন্তু গত দুই মাস ধরে রাবেয়ার কলেজে গিয়ে এবং বাসার বাইরে আসা-যাওয়ার পথে ফের তাকে উত্ত্যক্ত করতে থাকেন সাইদুল। একপর্যায়ে তিনি রাবেয়াকে প্রাণনাশের হুমকি দেন।

এর মধ্যেই সাইদুল জানতে পারেন যে, রাবেয়া উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি সাইদুল কোনোভাবেই মেনে নিতে না পেরে রাবেয়া ও তার পরিবারের ওপর ক্ষিপ্ত হন। পরে রাবেয়াকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, গত রোববার (৭ মে) বিকেলে স্থানীয় বাজারের কামারের দোকান থেকে ৬৫০ টাকা দিয়ে গরু জবাই করার জন্য একটি ছুরি তৈরি করেন। পরদিন (সোমবার) সন্ধ্যায় ছুরি সংগ্রহ করে রাবেয়াদের বাসায় গিয়ে সরাসরি তার রুমে ঢুকে যান। কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে রাবেয়ার মাথা, গলা, হাত ও পায়ে ছুরি দিয়ে কুপিয়ে এলোপাতাড়ি জখম করেন। এসময় রাবেয়ার চিৎকারে তার মা ও দুই বোন এগিয়ে এলে তাদেরও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। তাদের চিৎকারে স্থানীয়রা এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাবেয়ার মা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাবেয়া ২০২০ সালে জয়দেবপুরের একটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে গাজীপুরের চৌরাস্তার একটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন। পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি বিউটি প্রোডাক্টস অনলাইন শপে চাকরি করতেন তিনি। গ্রেপ্তার সাইদুল চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে দাওরা পাশ করেন। এরপর তিনি গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি এলাকার বিভিন্ন বাসায় গিয়ে আরবি পড়াতেন।

দুই মাস আগে দুটি চাকরিই ছেড়ে দিয়ে শুধু বাসায় আরবি পড়াতেন সাইদুল। হত্যার পর তিনি নিজের চুল-দাড়ি কেটে চেহারা পরিবর্তন করে টাঙ্গাইলের ভূঞাপুরে এক বন্ধুর বাসায় আত্মগোপনে যান। সেখান থেকে তাকে গত রাতে গ্রেপ্তার করে র‍্যাব।

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি