ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে ডা: সাগরের ফ্রি মেডিকেল ক্যাম্প

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৩:৪৬
Link Copied Successfully!

প্রতি বছরের মত এবারো জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রুপশা উত্তর ইউনিয়ন এর রুপশা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে ডা: হারুন অর রশিদ সাগরের নেতৃত্বে পাঁচ জন চিকিৎসক তিন শতাধিক দুস্থ অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেন।

এই সময় চিকিৎসা সেবা নিতে আসা অসহায় রোগী সখিনা বেগম বলেন, ফরিদগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের এই নেতা ডা: সাগর বিভিন্ন সময়ে আমাদের মতো অসহায় রোগিদের চিকিৎসা সেবা দেন, তার চিকিৎসা সেবা পেয়া আমরা উপকৃত হই, আমি ও আমার মেয়ে ও নাতিকে নিয়ে চিকিৎসা নিতে আসছি, আর আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে উনাকে স্বরন করি, উনার জন্য ই আমরা দেশ পেয়েছি।

বিজ্ঞাপন

৫০ বছরের রোগি ওয়াজিউল্ল্যাহ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে ডা: হারুন অর রশিদ সাগর ভাইয়ের এই উদ্যোগ অবশ্যই প্রসংসার যোগ্য, তিনি আজকে ৩ শতাদিক রোগীকে চিকিৎসা সেবা দিলেন চিকিৎসক টিম নিয়ে, তিনি আমাদের এলাকায় আরো কয়েকবার ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন, এলাকার মানুষ উপকৃত হয়েছে, আর চাঁদপুর জেলা শহরের উনার হসপিটালে গেলেও অনেক রোগী তিনি ফ্রি দেখেন।

আয়োজকদের একজন জেলা ছাত্রলীগ নেতা আরেফিন শুভ বলেন ফরিদগঞ্জ উপজেলাবাসীর অকৃত্তিম বন্ধু জেলা আওয়ামীলীগের নেতা ডা: সাগর প্রতি বছর এই কাজটি করে থাকেন, আজকে আমাদের ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন, এতে করে এই এলাকার অসহায় মানুষ উপকৃত হলো, আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্বরণ করি।

ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে ডা: হারুন অর রশিদ সাগর বলেন, আমি সেই ২০০৩ সাল থেকেই চাঁদপুর জেলা শহরে ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় রোগিদের চিকিৎসা সেবা দিয়ে আসছি, শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, মৃত্যু দিন, আমাদের নেত্রীর জন্মদিনেই সীমাবদ্ধ রাখিনি, আমি ফরিদগঞ্জ উপজেলার প্রত্যেক গ্রামে কমপক্ষে একটি করে হলে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী আর এখন সেই সরকার ও রাষ্ট্র ক্ষমতায় আছেন তাই আমাদের অন্য সময়ের চেয়ে এখন জনগনের পাশে বেশি করে দাড়ানো উচিত, তাদের সুখ দুঃখের সাথী হওয়া উচিত, তিনি বলেন আমি ফরিদগঞ্জ উপজেলার মানুষের পাশে ছিলাম আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ। তিনি আগত সকল রোগীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

বিজ্ঞাপন

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, রুপশা আহমদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, ১৫ নং রুপশা উত্তর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন শরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ নাট্যকলা বিষয়ক সম্পাদক আরেফিন শুভ, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি পাটওয়ারী, ১১ নং চর দুখিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সাফায়ত হোসেন পলাশ সহ নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ