ফরিদগঞ্জে চরের মাছ চুরির অভিযোগে থানায় মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২৩ | ৯:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সেকদি চরের মাছ চুরির অভিযোগে থানার অভিযোগ করা হয়েছে।

গঠনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশ।

থানায় অভিযোগ ও সরজমিন পরিদর্শন করে জানা যায়, স্থানীয় বাসিন্ধা মো. আজগর আলি ৫ লক্ষ ৬০ হাজার টাকায় এবছর জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত ইজারা নিয়ে চরে মাছচাষ শুরু করলে শুরু থেকেই নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে একই এলাকার বাসিন্ধা আবদুল জলিল ও আব্বাস গংরা।

বিজ্ঞাপন

চরের ইজারাদার আজগর আলী জানান, তারা বিভিন্ন সময় কারেন্ট জাল দিয়ে চরের মাছ চুরি করে নিয়ে যায়। আমরা বাধাঁ দিলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর উল্টো অতর্কিত হামলা করে। গত ৬ মার্চ দুপুরে প্রকাশ্যে চরে প্রবেশের গেট ভেঙ্গে আমাদের নৌকা ও মাছ নিয়ে যায়।

চরের জমির মালিক তাজুল ইসলাম(৬০) ও সিরাজ গাজী জানান, আজগর আলী ৫লক্ষ ৬০ হাজার টাকায় এক বছরের জন্য চরটি ইজারা নিয়েছে। ইজারাদার কাকে সাথে রাখবে কিভাবে মাছ করবে এটা একান্তই তার ব্যাপার অন্যরা এত বাধাঁ দিলে সেটা হবে বৈআইনি।

মো. জসিম, ইব্রাহিম ও আবদুল কাদির জানান, চরের পাশের বাসিন্ধা আবদুল জলিল নদীতে মাছ ধরার নাম করে চরের মাছ চুরি করে আসছে দীর্ঘদিন ধরে।

বিজ্ঞাপন

অভিযুক্ত জলিল গাজীর সাথে যোগাযোগ করতে চাইলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আব্বাসের ছেলে আল আমিন জানান, চরের অপর পাড়ে আমাদের টয়লেট রয়েছে তারা গেট দিয়ে আমাদের টয়লেটে যাতায়াতের পথে প্রতিবন্ধকতা করার কারনে আমরা গেটটি খুলে দিয়েছি এবং তারা যে বলতেছে তাদের নৌকা চুরি করেছি, মূলত নৌকাটি চরের।

মাছ চুরির বিষয়ে আল আমিন জানান, চর ইজারা নেওয়ার সময় বলেছিল আমাদের সাথে রাখবে, এখন আমাদের সাথে না রেখে অন্যদের সাথে রেখেছে।

এস আই রফিকুল ইসলাম বলেন, থানায় অভিযোগের ভিক্তিতে গঠনাস্থলে এসে চুরি যাওয়া নৌকা ও গেট উদ্ধার করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ