রমজানের আগে ব্রয়লার মুরগির বাজার দামে রেকর্ড, দিশেহারা ক্রেতারা

হোসেন বেপারী
আপডেটঃ মার্চ ৬, ২০২৩ | ৪:৩৩
Link Copied Successfully!

রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি। মাত্র চার দিনের ব্যবধানে রেকর্ড গড়ে ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজি বিক্রয় হচ্ছে ২৪০ টাকা করে।

গেলো এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম বেড়েছে ১’শ টাকা। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

ব্রয়লারে সাথে দাম বেড়েছে কক ও সোনালী মুরগিরও। কেজি প্রতি বিক্রয় হচ্ছে ৩২০ টাকা থেকে শুরু করে ৩৪০ টাকা দামে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, তেঁতে উঠা মুরগির বাজার ক্রেতা শূণ্য। গেলো একমাস আগেও যে ব্রয়লার মুরগির বাজার দাম ছিলো ১’শ ২০ টাকা থেকে শুরু করে ১’শ৩০ টাকায় সেই মুরগির বাজার দাম বর্তমানে ২৪০ টাকা থেকে ২৫০ টাকা।

মুরগি ক্রয় করতে আসা সিরাজ খাঁন, সোহেল হোসেন ও সাহিদুজ্জান ঝুটন জানান, আগামীকাল পবিত্র শবেবরাত। ১৫ দিন পরই পবিত্র মাহে রমজান। তবে এর আগেই অস্থির হয়ে উঠা মুরগির বাজার দাম নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

হঠাৎ করেই মুরগির বাজার অস্থির হয়ে উঠার পিছনে কোনো সিন্ডিকেট আছে কি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন সচেতন মহল ও ক্রেতারা।

বিজ্ঞাপন

এদিকে বিক্রেতারা বলছে বাজার দাম নির্ধারণ করেই খুচরা বিক্রয় করছে তারা। যে দামে ক্রয় করেন তার থেকে ৫-১০ টাকা লাভ পেলেই মুরগি বিক্রয় করেন তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা