POPULAR BD NEWS
Popular BD News Logo

রমজানের আগে ব্রয়লার মুরগির বাজার দামে রেকর্ড, দিশেহারা ক্রেতারা

হোসেন বেপারী | প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি। মাত্র চার দিনের ব্যবধানে রেকর্ড গড়ে ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজি বিক্রয় হচ্ছে ২৪০ টাকা করে।

গেলো এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম বেড়েছে ১’শ টাকা। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

ব্রয়লারে সাথে দাম বেড়েছে কক ও সোনালী মুরগিরও। কেজি প্রতি বিক্রয় হচ্ছে ৩২০ টাকা থেকে শুরু করে ৩৪০ টাকা দামে।

সোমবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, তেঁতে উঠা মুরগির বাজার ক্রেতা শূণ্য। গেলো একমাস আগেও যে ব্রয়লার মুরগির বাজার দাম ছিলো ১’শ ২০ টাকা থেকে শুরু করে ১’শ৩০ টাকায় সেই মুরগির বাজার দাম বর্তমানে ২৪০ টাকা থেকে ২৫০ টাকা।

মুরগি ক্রয় করতে আসা সিরাজ খাঁন, সোহেল হোসেন ও সাহিদুজ্জান ঝুটন জানান, আগামীকাল পবিত্র শবেবরাত। ১৫ দিন পরই পবিত্র মাহে রমজান। তবে এর আগেই অস্থির হয়ে উঠা মুরগির বাজার দাম নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

হঠাৎ করেই মুরগির বাজার অস্থির হয়ে উঠার পিছনে কোনো সিন্ডিকেট আছে কি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন সচেতন মহল ও ক্রেতারা।

এদিকে বিক্রেতারা বলছে বাজার দাম নির্ধারণ করেই খুচরা বিক্রয় করছে তারা। যে দামে ক্রয় করেন তার থেকে ৫-১০ টাকা লাভ পেলেই মুরগি বিক্রয় করেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন