সুবর্ণ জয়ন্তী উৎসবে

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে ৪৭ বছর আগের শিক্ষার্থীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৪, ২০২৩ | ৫:০২
Link Copied Successfully!

বলাখাল বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে সবচেয়ে পুরোনো শিক্ষার্থী মেহেরুন্নেছা। দীর্ঘ বছরে অনেক পরিবর্তন হয়েছে পাঠশালাটি। মিলন মেলার খবর পেয়ে ঢাকা থেকে ছুটে যান চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে।

মেহেরুন্নেছা বলেন, ১৯৭৬ সালে এসএসসি পরীক্ষার পর আসার ফেরা হয়নি বিদ্যালয় আঙ্গিনায়। এবার এসে তার সময়ের দুইজন প্রবীণ শিক্ষককে দেখে বিস্মিত। বসলেন তাদের সাথে অতিথিদের সারিতে।

শনিবার সকালে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব করা হয়।

বিজ্ঞাপন

দিনভর বর্ণীল আয়োজনে বিদ্যালয় আঙ্গিনায় নবীণ-প্রবীণের মিলন মেলায় কেক কাটা, বেলুন উড়িয়ে, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলবন্ধন হয়।

গৌরব ও সাফল্যের ৫০ বছর অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন পুরোনোদের মিলন মেলা। নতুনরা পুরোনোদের কর্ম দেখে উৎসাহ পায় এই মেলবন্ধনে।

বিজ্ঞাপন

বালিকা বিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে নারীর ক্ষমতায়ন বাড়াতে কাজ করছেন প্রধানমন্ত্রী। এই বিদ্যালয় নারী জাগরণের অংশীদার। বর্তমানে সংসারের পাশাপাশি সব ক্ষেত্রে নারীদের অবদান।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন, এলাকার কৃতি সন্তান বন ও পরিবেশ অতিরিক্ত সবিচ ড. বিল্লাল হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মাহমুদুল হক, অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উদযাপন কমিটির আহবায়ক সমীর লাল দত্ত, অভিভাবক সদস্য বাবু রাধা কান্ত দাস। প্রধান বক্তা ছিলেন প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন।

দিনভর বর্ণিল আয়োজনের উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী রঞ্জিতা পাল ফ্লোরা, সানজিদা ইসলাম ইকরা, আল শহরাহ শাহী ও মাদিহা মাহবুব।

এই মিলন মেলায় প্রায় তিন হাজার পুরোনো শিক্ষার্থী অংশ নেয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন