ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩ | ৯:৩১
Link Copied Successfully!

সোমবার ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সমিতির প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে।

এজিএমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন, কচুয়া উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা ফারহানা রুমা, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা ( পদাবিক) মনিরুল ইসলাম, সমাজসেবক কামরুল হাসান সাউদ, প্রভিন সমবায়ী তসলিম আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটওয়ারী, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, মামুনুর রশীদ পাটওয়ারী, জেসমিন আক্তার, বিল্লাল হোসেন গাজী, ইয়াছিন পাটওয়ারী, মোতালেব হোসেন পাটওয়ারী, হিসাব রক্ষক কুলসুম আখন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া।

বার্ষিক সাধারণ সভায় শতাদিক প্রাথমিক সমিতির প্রতিনিধিগন যোগদান করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের উদ্ভোদনী পর্বে প্রথমে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তলোন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সুনাম সারা দেশে রয়েছে, এই সুনাম ধরে রাখতে হবে। সমবায় ভিত্তিক দ্বীস্তর বিশিষ্ট পল্লী উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে তা আরো বেগবান করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠন কে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আরো ত্বরান্বিত করতে হবে। অকার্যকর অচল হয়ে পড়া সমবায় সমিতি গুলোকে নতুনদের স্থান দিয়ে এগিয়ে নিতে হবে। সমবায়ীদের সল্প পূজীর জমাকৃত অর্থে ক্রয়করা সম্পত্তির বিষয়ে আমাদের নজর আছে, কেউ তা জবরদখল করতে পারবেনা ইনশাআল্লাহ।

সভায় দ্বিতীয় অধিবেশনে সমিতির প্রতিনিধিদের বক্তব্য উপস্থাপন করেন হানিফ কাজী, তসলিম আহমেদ, বিল্লাল হোসেন, নেসার আহমেদ,মাওলানা হানিফ, ফজলুর রহমান, মোতালেব পাটওয়ারী, ইয়াছিন পাটওয়ারী,কাজী মিজান সহ আরো অনেকে, সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল সকলের বক্তব্যের সঠিক জবাব তুলে ধরেন এবং আগামীতে আরো গতিশীল কাজ করে এই কেন্দ্রীয় সমবায় সমিতি উন্নতি কল্পে কাজ করবেন বলে জানান। এরপর আনিত সকল এজেন্ডাগুলো কন্ঠ ভোটে পাশ করা হয়।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত