নবীনদের বরণ করে নিল বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ২:৪৮
Link Copied Successfully!
কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে, কারিগরি শিক্ষা গ্রহণ করি, স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে চলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ এইচএসসি(বিএমটি) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার সকালে কলেজ শাখার হলরুমে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ ও শিক্ষা-কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী আবু সুফিয়ান, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন তুহিনা আক্তার ও গীতা পাঠ করেন কাকন সরকার।
ইংরেজি প্রভাষক অধ্যাপক ইমাম হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম।
আরো বক্তৃতা করেন হিসাব বিজ্ঞান প্রভাষক মিজানুর রহমান।
ওইসময় উপস্থিত ছিলেন, বাংলা প্রভাষক ফাহিমা আক্তার, প্রভাষক রুমানা ফাহিম , সিনিয়র শিক্ষক নাজমুস শাহদাত, খোকন মজুমদার, রাশেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকবৃন্দ।
এদিকে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে প্রবেশ করলেই দৃষ্টি  কাড়বে চারদিকে  রং-বেরঙের বাহারি ফুল গাছের দৃশ্য। ফুলে ফুলে সেজেছে পুরো মাঠ। এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো কলেজ প্রাঙ্গন। নতুন পরিবেশে দৃষ্টিনন্দন ফুলের বাহারি সাজসজ্জায় নিজেদের সঙ্গে মানিয়ে নিতে ব্যপক উৎসাহ দেখা যায় নবাগত শিক্ষার্থীদের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা