কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে, কারিগরি শিক্ষা গ্রহণ করি, স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে চলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ এইচএসসি(বিএমটি) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার সকালে কলেজ শাখার হলরুমে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ ও শিক্ষা-কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী আবু সুফিয়ান, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন তুহিনা আক্তার ও গীতা পাঠ করেন কাকন সরকার।
ইংরেজি প্রভাষক অধ্যাপক ইমাম হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম।
আরো বক্তৃতা করেন হিসাব বিজ্ঞান প্রভাষক মিজানুর রহমান।
ওইসময় উপস্থিত ছিলেন, বাংলা প্রভাষক ফাহিমা আক্তার, প্রভাষক রুমানা ফাহিম , সিনিয়র শিক্ষক নাজমুস শাহদাত, খোকন মজুমদার, রাশেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকবৃন্দ।
এদিকে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে প্রবেশ করলেই দৃষ্টি কাড়বে চারদিকে রং-বেরঙের বাহারি ফুল গাছের দৃশ্য। ফুলে ফুলে সেজেছে পুরো মাঠ। এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো কলেজ প্রাঙ্গন। নতুন পরিবেশে দৃষ্টিনন্দন ফুলের বাহারি সাজসজ্জায় নিজেদের সঙ্গে মানিয়ে নিতে ব্যপক উৎসাহ দেখা যায় নবাগত শিক্ষার্থীদের।