
চাঁদপুরে জামায়াতের তিন নেতাসহ ১১ নারীর জামিন না মঞ্জুর
Link Copied Successfully!

চাঁদপুরে জামায়াতের তিন নেতা ও জামায়াতের ১১ নেত্রীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
১১ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিতে গেলে আদালত এ নির্দেশ প্রদান করে।
আদালত ও থানা সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে তিন সপ্তাহের জামিন শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজিরা ছিল। যান
জামায়াতের তিন নেতা হলো শাহরাস্তি উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, কচুয়া উপজেলা জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন ও হাজীগঞ্জের জামায়াত নেতা মোঃ আব্দুস সোবহান।
গত ১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি (কাতার-কানাডা) টাওয়ারের ১১ তলার একটি বাসা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ নারীকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ ও দাওয়াতি কার্ডসহ গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ নুরুল আলম বাদী ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত ৩ জামায়াত নেতাকে কারাগারে পাঠানো হয়।








