
আলী আকবর মিঞার ২য় মৃত্যুবার্ষিকীতে অসহায়দের মাঝে খাবার বিতরণ


হাজীগঞ্জে মো. আলীর হোসেনের বাবা মৃত মো.আলী আকবর মিঞার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের কর্মরত শ্রমিকদের সার্বিক সহযোগিতায় হতদরিদ্র অসহায়দের মাঝে রান্না করা একবেলা খাবারের আয়োজন করা হয়েছে।
হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের কর্মরত শ্রমিকদের আয়োজনে ও তাদের সার্বিক তত্বাবধানে ৩৫তম বারের মতো হতদরিদ্র অসহায়দের মাঝে রান্না করা খাবারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুরে হাজীগঞ্জ বড় মসজিদ মাঠে প্রতি মাসের প্রথম শুক্রবারের অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


এক প্রশ্নের জবাবে গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টে কর্মরত শ্রমিকরা জানান, প্রতিমাসে তাদের একদিনের ইনকাম থেকে প্রথম শুক্রবারে গরীব অসহায়দের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করেন।
এছাড়াও দেশের এবং প্রবাসের অনেকেই এ মহৎ কাজে অংশগ্রহণ করেন। তারই ন্যায় আজকে মৃত মো.আলী আকবর মিঞার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়ে গরীব অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এভাবে যদি দেশের এবং প্রবাসের অর্থ বিত্তবানরা এই মহৎ কাজে এগিয়ে আসে তাহলে প্রতিমাসের প্রতিটি শুক্রবারে এই ধারাটি অব্যাহত রাখা সম্ভব।
তারা আরো জানান, এই গরিব অসহায়দের মাঝে একবেলা ভালো খাবারের আয়োজন করতে পেরে ও তাদের হাসি ফুটাতে পেরে নিজেরাই আনন্দ অনুভব করেন। এই ধারা সবসময় অব্যাহত রাখতে চান তারা।








