শাহরাস্তির প্রবীন আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন পাটোয়ারী আর নেই

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২২ | ৭:২১
Link Copied Successfully!
মহান মুক্তিযুদ্ধের সংগঠক শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী (৮১) ইন্তেকাল করেছেন।
রোববার রাত ১২ টা ৪০ মিনিটে নিজ বাড়ি উপজেলার কাজিরকামতা পাটোয়ারী বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ১ কন্যা, ২ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বেলা ১১টায় নিজ বাড়ি সংলগ্ন কাজিরকামতা বায়তুল মামুর জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক স্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।
মরহুম মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী ১৯৪৩ সালে উপজেলার কাজিরকামতা পাটোয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তাঁর পিতা মরহুম ছায়েদ আলী পন্ডিত। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধের পর মেহের উত্তর ইউনিয়নের রিলিফ কমিটির চেয়ারম্যান, পরবর্তীতে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক শিক্ষক ও কয়েক মেয়াদে গভর্নিং বডির সভাপতি, মেহের উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কয়েক মেয়াদে সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত