শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন

Reporter
মো.ফয়সাল আহমদ
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৬ | ৮:০০
Link Copied Successfully!

শাহরাসতি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে ফিতা কেটে ক্রিড়া উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ৩ টায় ক্রিড়া উৎসবের উদ্বোধন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য উপস্থিত হন। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রিড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুসা আল সিহাব। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের মনোমুগ্ধকর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ক্রিড়া উৎসবের সবলতা কামনা করে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে প্রশংসা করেন। আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চেষ্টা করবো। মাসব্যাপী ক্রিড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দাবা খেলার মধ্যদিয়ে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি, কমেছে লঞ্চঘাটে যাত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা