ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে

‘আমরা তো রাজনীতির সঙ্গে জড়িত না, তাহলে কেন এই ভোগান্তি’

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২২ | ৪:১৪
Link Copied Successfully!

এদিকে বাস বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাঁরা ময়মনসিংহের উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয়েছেন, তাঁরা কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও ভটভটিতে করে গন্তব্যে যাচ্ছেন। তবে পথে পুলিশি তল্লাশির কারণে অনেক জায়গায় থামতে হচ্ছে।

ময়মনসিংহে মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কিশোরগঞ্জের ইটনার বাসিন্দা কামাল উদ্দিন শহরের গাইটাল বাসস্ট্যান্ডে এসেছেন। তবে বাস না পেয়ে অনেক্ষণ তিনি দাঁড়িয়ে আছেন। ক্ষোভ প্রকাশ করে কামাল বলেন, ‘আমরা তো বিএনপি বা রাজনীতির সঙ্গে জড়িত না, তাহলে আমাদের কেন এই ভোগান্তি? মেয়েটা ময়মনসিংহে পড়ালেখা করে। অসুস্থতার খবর পেয়ে দেখতে যেতে চেয়েছিলাম। এখন কীভাবে যাই, সেই চিন্তা করছি।’

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে একজন বাসমালিক বলেন, গতকাল রাত থেকেই কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করা এমকে সুপার ও ঈশা পরিবহন নামে দুটি পরিবহনের বাস অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর থেকে যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে অনেক বিপাকে পড়েছেন। তবে তাঁদের কিছু করার নেই।

বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা সড়কহ পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন বলেন, মালিক সমিতির পক্ষ থেকে বাস বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে যেহেতু বড় সমাবেশ হচ্ছে, তাই বাসচালকেরা হয়তো ভয়ে বাস বের করছেন না।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাসমালিকদের এ ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাঁরা যদি বন্ধ রাখে, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়।

সূত্র:প্রথম আলো

N/N

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত