গৃহবধূকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসিড নিক্ষেপে মামা-ভাগিনা গুরুতর আহত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২২ | ৩:৫৮
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলায় গৃহবধূকে ইভটিজিং করার প্রতিবাদ করায় মামা-ভাগিনাকে এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করা হয়েছে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।

সোমবার বিকালে শাহরাস্তি পৌরসভার সোনাপুর মোল্লা বাড়ীতে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এসিড নিক্ষেপকারী রুবেল ঘটনার পর পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন শাহরাস্তি থানার ওসি তদন্ত কামরুজ্জামান।

এ ঘটনায় রাশেদা আক্তারের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে রুবেল ও তাঁর স্ত্রী পারভীনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানান, রাশেদা আক্তারের মামাতো বোন জামাই রুবেল বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি জানাজানি হলে রাশেদার ভাই মেহেদী হাসান সজীব ও তার ভাগিনা এইচএসসি পরীক্ষার্থী সোহেল ঘটনার বিষয়ে রুবেলকে জিজ্ঞাসাবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় রুবেল। এসিড নিক্ষেপ কারী রুবেল উপজেলার হোসেনপুর খাসের বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে।

রাশেদ আক্তার বলেন, রুবেলের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে হুমকি ধামকি ও তার মেয়ের ক্ষতি করার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে।

আহত সোহেলের মা শিল্পী আক্তার বলেন, এসিড নিক্ষেপের কারণে তার ভাই ও ছেলে সোহেলের শরীর ঝলসে গেছে। এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

এসিড নিক্ষেপকারী রুবেলকে না পেলেও তার স্ত্রী পারভীন আক্তার বলেন কথা-কাটাকাটির এক পর্যায়ে এসিডের বোতল তাদের গায়ে ছুটে পড়ে।

শাহরাস্তি থানা তদন্ত ওসি কামরুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ