দেশীয় অস্ত্রসহ ৪ যুবক, ১৫০০ পিস ইয়াবাসহ ১ বিক্রেতা ও ৫০০ গ্রাম গাঁজাসহ অন্য ১জন আটক

ফরিদগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৬

Reporter
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ জুন ১৪, ২০২২ | ১০:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক, ১৫০০ পিস ইয়াবাসহ ১ বিক্রেতা ও ৫০০ গ্রাম গাঁজাসহ অন্য ১জনকে আটক করা হয়েছে।

রোববার এসআই মো. একরামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর এলাকার রাড়ি বাড়ির মসজিদের সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বের কবরস্থানের পাশে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ১টি লোহার তৈরী ছুরি, ১টি ছোরা (লম্বা ১১.৫ ইঞ্চি), ১টি দা, ১টি লোহার তৈরী হাতল ওয়ালা মোটা রড, ১টি চিকন লোহার রড, ১টি টিপ ছুরিসহ মো. সাগর হোসেন (১৯), মো. অভি হোসেন (১৯) ও মোশারফ ভুঁইয়া (১৯) এবং মোঃ রায়হান মাল (১৯) কে আটক করা হয়েছে।

এদিকে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহীদ হোসেনের নির্দেশে এসআই মশিউর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. মাসুদ রানা ওরফে সাদ্দাম হোসেন (২৮) কে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে। আটককৃত মাদক কারবারী সাদ্দাম সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা এলাকার উত্তর মজুমদার বাড়ির নুরুল আমিনের ছেলে।

বিজ্ঞাপন

একই দিনে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই আবদুল কুদ্দুস সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের নিলাম বাড়ি ব্রিজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে মো. ওমর ফারুক খাঁন (৪৫) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। আটকৃত মাদক কারবারি ফারুক খান বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা ঘাটের বাড়ির মৃত সেকান্দরের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ জানান, পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই জনকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া দেশীয় অস্ত্রসহ ৪ যুবককে আটকত করে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন