শিগগিরই ৩৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৩, ২০২২ | ১:১৭
Link Copied Successfully!

ই-কমার্সের প্রতি গ্রাহকের আস্থার সংকট পুরোপুরি কাটেনি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে প্রতারণার মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ৬ হাজার ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অপরদিকে সরকার উদ্যোগ নিয়ে এ পর্যন্ত গ্রাহকের প্রায় ৫৭ কোটি টাকা ফেরত দিয়েছে। বাকি অর্থ ফেরত দেওয়ার জন্য ৩১ মার্চ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এতে সাড়া দেয়নি প্রতিষ্ঠানগুলো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে ই-কমার্সসংক্রান্ত সরকারের টেকনিক্যাল কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

এ প্রসঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সহসভাপতি শাহাবুদ্দিন শিপন যুগান্তরকে জানান, গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার সময় দিয়ে যে সুযোগ সরকার দিয়েছে, এটি গ্রহণ করা উচিত ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। এই সুযোগকে কাজে লাগাতে পারত। এখন সরকার তাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেবে, সেটি দেখে মন্তব্য করা যাবে। তবে ই-কমার্স খাতের ক্ষতি যেন না হয়, সেটি লক্ষ রাখতে হবে।

বাণিজ্য মন্ত্রণলায়ের হিসাবে কমপক্ষে ৩৫টি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের টাকা না দিয়ে আত্মগোপন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলাদিনের প্রদীপ, আদিয়ান মার্ট, নিডস, টুয়েন্টিফোর টিকিট ডট, ফাল্গুনি শপ ডটকম, গ্রিন বাংলা, নিরাপদ ডটকম, এহসান গ্রুপ, র‌্যাপিড ক্যাশ, চলন্তিকা ডটকম, কুইক অনলাইন, ই-লোন অ্যাপ, বাজাজ কালেকশন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজ্যুমারস, সুপম প্রোডাক্ট, কিউ ওয়ার্ল্ড মার্কেটিং ও আরএসটি ওয়ার্ল্ড। এসব প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে অনেকে পার্শ্ববর্তী দেশ ভারতে পাড়ি দিয়েছেন। কেউ কেউ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখন বাণিজ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেবে, সেটি তারা আত্মগোপনে থেকে এবং নিজস্ব সোর্স দিয়ে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত