রায়পুরে বাস চাপায় নিহত এক

Default User
মোঃ হৃদয় হোসেন,রায়পুর প্রতিনিধি
আপডেটঃ মার্চ ৭, ২০২২ | ১:৫৯
Link Copied Successfully!

লক্ষ্মীপুর জেলার রায়পুরে যাত্রীবাহী বাস চাপায় মো. আবদুর রহিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সাথে থাকা তার ভাতিজী সুমি আক্তার গুরুতর আহত হয়। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের বাসাবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম উপজেলার চর মোহনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাবুরহাট এলাকার মালের বাড়ির অলি হায়দার মালের ছেলে। তার ভাতিজি স্থানীয় কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, আবদুর রহিম তার বড় ভাইয়ের মেয়ে সুমি আক্তারকে নিয়ে মোটরসাইকেল যোগে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথেই শতাব্দী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিমের মৃত্যু হয় এবং তার সাথে থাকা ভাতিজী সুমি আক্তার গুরুতর আহত হয়। এ সময় আহত ভাতিজীকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া। তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা