জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৩, ২০২৬ | ১১:৩৫
Link Copied Successfully!

জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল পেয়ে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক রোগীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

​৩ নভেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা শেষে জনৈক এক ব্যক্তি ঢাকা থেকে বরিশালগামী ‘এমভি এম খান-৭’ নামক লঞ্চযোগে বরিশালের দিকে রওনা দিয়েছিলেন। লঞ্চটি গভীর রাত ২টার দিকে চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের সুপারভাইজার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সহযোগিতা চান।

​খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম দ্রুত সংশ্লিষ্ট লঞ্চে গিয়ে পৌঁছায় এবং অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। পরবর্তীতে রোগীর উন্নত চিকিৎসার স্বার্থে কোস্ট গার্ডের নিজস্ব বোটযোগে তাকে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। এরপর কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জনগণের যেকোনো দুর্ভোগ ও জরুরি প্রয়োজনে সেবা প্রদানে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা