
ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Link Copied Successfully!


ঢাকার তেজগাঁও এলাকা থেকে মোঃ ইমান হোসেন নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। দুপুরের দিকে তেজগাঁও নাক, কান, গলা ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে তিনি হারিয়ে যান।
অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ মোঃ ইমান হোসেনের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চৌধুরী বাজার পোস্ট অফিসের লক্ষ্মীপুর গ্রামের রজ্জব আলী হাজী বাড়িতে।


যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
+9660550432662 (ইমো, হোয়াটসঅ্যাপ)
01606230341



























