যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ১, ২০২৬ | ৭:৫৯
Link Copied Successfully!

দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার ও চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মহসিন আলমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি তার বক্তব্য বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তরুণেরা বিভিন্ন ধরনের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে তরুণেরা প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মাসুদ আলম, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদ হোসেন খান, মাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো জাকির হোসেন প্রধান, মতলবপ্রেস ক্লাবের আহ্বায়ক আমির খসরু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহীন ভূঁইয়া ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান। এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ফেরদৌস আলমসহ সামাজিক রাজনৈতিক সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ১৩ জনকে সাড়ে ১৩ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বড়কুল আইডিয়াল ক্লাব ও পাঠাগারের কার্যকরি কমিটি গঠন সভাপতি রফিক, সম্পাদক ফারুক, সাংগঠনিক মিজবাহ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২৯ মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ হাজীগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থানান্তরে আগামীকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী ফ্যাসিষ্ট ও স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে যুবদল: ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি হাজীগঞ্জে বিএমে সেরা হাজীগঞ্জ সরকারি পাইলট, জিপিএ-৫’ সেরা আহমাদিয়া কামিল মাদ্রাসা হাজীগঞ্জে সর্বোচ্চ পাস ডিগ্রি কলেজে, সর্বনিন্ম বলাখাল মকবুল আহমেদ কলেজে শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় অর্ধেকের বেশি অকৃতকার্য নিশ্চিন্তপুর গোল্ডকাপে মিলারচরকে হারিয়ে মতলব পৌর একাদশের জয় ফ্যাশন, কসমেটিকস ও ট্রেন্ডিং পণ্যের সমাহার নিয়ে হাজীগঞ্জে আসছে ‘Smrity’s Collection’ শাহরাস্তিতে সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল