হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২৬ | ৫:০৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা সভা আজ ২৮ অক্টোবর, বুধবার, উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় টেক অফিসার, পুলিশ প্রশাসন, আনসার সদস্যসহ প্রশাসনের বিভিন্ন টিমের তৎপরতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সভার সভাপতি।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান আকন তাঁর বক্তব্যে বলেন, “ভূমিসেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে সরাসরি আমার কাছে চলে আসবেন। আমি বিষয়টি যাচাই করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করব। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ আমাকে অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করব।”

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, “চলতি মাসের ৬ তারিখ আমি যোগদান করেছি। যোগদানের পর থেকে গতকাল পর্যন্ত মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে হাজীগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে ২৫০ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসি। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “পারিবারিক সচেতনতার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।”

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন পাটওয়ারী, সদস্যসচিব মো. মফিজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ তাঁদের বক্তব্যে বলেন, অনেক মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে আসার পর তাঁরা মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন। এ পরিস্থিতিতে হাজীগঞ্জে ডোপ টেস্ট চালুর প্রস্তাব করেন তাঁরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ও সদস্যসচিব মো. এম এ রহিম পাটওয়ারী তাঁদের বক্তব্যে বলেন, আগামী ডিসেম্বর মাসে নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন প্রচারণাকে কেন্দ্র করে হাজীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার পরিকল্পনা করছেন বলে তাঁদের আশঙ্কা। ফেসবুক পোস্টসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তাঁরা। এ বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

এ ছাড়া সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু মাহমুদ, চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও মো. মজিবুর রহমানসহ অন্যরা।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় আমিসহ প্রশাসনের সব বিভাগ তৎপর রয়েছে।”

মাদকসেবীদের ডোপ টেস্টের বিষয়ে তিনি বলেন, বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে ডোপ টেস্টের ব্যবস্থা চালু রয়েছে। হাজীগঞ্জে ডোপ টেস্ট চালুর বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১ ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী ফরিদগঞ্জে পা থেকে পেট পর্যন্ত জোড়া লাগা বিরল যমজ শিশুর চিকিৎসার আকুতি শাহরাস্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ , চিকিৎসককে জরিমানা নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আব্বাসীর কৃতজ্ঞতা চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে আরএস টাওয়ারের পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরানোর দাবি এলাকাবাসীর মতলবে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাসহ গ্রেফতার ৩ খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জ পৌরসভা ও ১১ নং ওয়ার্ড বিএনপির,অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান