
বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন


পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ সাকিল হোসেনকে উপজেলা সমন্বয়ক এবং মোঃ ইফতেখারকে উপ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, উপজেলা সহ-সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান, সমন্বয়ক (আইটি অ্যান্ড মিডিয়া) আহমেদ রাশেদ এবং সমন্বয়ক (লজিস্টিকস) আরিফ হোসেন।
নতুন দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্বশীল, বিনয়ী ও কর্মমুখী নেতৃত্বে চাঁদপুর উপজেলার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে।


পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পরিচ্ছন্ন চাঁদপুর তথা পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



























