চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৩, ২০২৬ | ১০:০০
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় শাহাজাহান পাটোয়ারী (৬০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে বাগাদী চৌরাস্তা এলাকার পাটোয়ারী বাড়ি ও গাছতলা পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত শাহাজাহান পাটোয়ারী মৃত বজল গনি পাটোয়ারীর ছেলে। অভিযুক্ত ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

নিহতের স্ত্রী ও মেয়েদের দাবি, অতীতে ছোট ভাই শাহ আলমকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বড় ভাই শাহাজাহান পাটোয়ারী। কিন্তু তিনি দেশে ফিরে আসার পর থেকেই পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা ও জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বিজ্ঞাপন

​এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার ঠিক আগে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম মিলে বসতঘরের সামনে বড় ভাই শাহাজাহান পাটোয়ারীকে মারধর ও ধাক্কা দেন। অভিযোগ রয়েছে, ধাক্কা খেয়ে তিনি ঘর থেকে বাইরে পড়ে যান এবং বাঁশের কঞ্চির ওপর পড়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ বর্তমানে থানায় রয়েছে।

​বাবাকে হারিয়ে নিহতের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। এ ঘটনায় নিহতের মেয়েরা তাদের চাচা ও চাচির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

​পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শাহাজাহান পাটোয়ারীর মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টি পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি