ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৬ | ৭:২৯
Link Copied Successfully!

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৯৯ জন। এ ছাড়া খুলনায় ২৫০ জন, চট্টগ্রামে ২৪১ জন, রাজশাহীতে ২২৯ জন, বরিশালে ২১৭ জন, রংপুরে ১১২ জন এবং ময়মনসিংহে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১ ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী ফরিদগঞ্জে পা থেকে পেট পর্যন্ত জোড়া লাগা বিরল যমজ শিশুর চিকিৎসার আকুতি শাহরাস্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ , চিকিৎসককে জরিমানা নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আব্বাসীর কৃতজ্ঞতা চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে আরএস টাওয়ারের পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরানোর দাবি এলাকাবাসীর মতলবে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাসহ গ্রেফতার ৩ খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জ পৌরসভা ও ১১ নং ওয়ার্ড বিএনপির,অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ