ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের পর মৃত্যু, পরিবারের অভিযোগ মিথ্যা অপবাদে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২৬ | ১:২২
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতারকৃত আসামী মিজানুর রহমান (৫৫) পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান ফরিদগঞ্জ উপজেলার কৈড়াতলী গ্রামের বাবুর বাড়ীর বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “সকালে পাটোয়ারী বাড়ী থেকে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে তিনি অসুস্থ বোধ করেন। সাথে সাথে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

তবে নিহতের পরিবারের দাবি, মিজানুর রহমান “মিথ্যা অপবাদ সইতে না পেরে” মারা গেছেন। নিহতের স্বজন মামুন পাটোয়ারী অভিযোগ করে বলেন, “কয়েকদিন ধরে কৈড়াতলী গ্রামের মোশফিকুর রহমান ঈমু, আসিফ ভুঁইয়া ও কালু মিয়ার চক্র মিজানের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের যোগসাজশেই পুলিশ তাকে আটক করে মানসিক নির্যাতন করেছে। কোন প্রকার তদন্ত ছাড়াই গ্রেফতার করা হয়। এই অপবাদ সহ্য করতে না পেরেই তিনি মারা গেছেন।”

তিনি আরও বলেন, “মিজান প্রবাস থেকে এসে নিয়মিত বাড়ীতে থাকতেন।”

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে কৈড়াতলী গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে সকালেই নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা