ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার ২৬তম পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৯, ২০২৬ | ৬:১৩
Link Copied Successfully!

ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে ২৬তম পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহ মিরান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহ পরান। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিগাঁও উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল বিকম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ভবিষ্যৎ প্রজন্মকে একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি জনাব শাহ আলম। তিনি সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। অনুষ্ঠান শেষে তিনি সকল অতিথি, শিক্ষার্থী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শফিকুর রহমান, সুপার, ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি