বাবার খনন করা খালের পুনঃখনন উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমানের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৬, ২০২৬ | ৫:২৯
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন।

তিনি আজ শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন স্থলে পৌঁছে ফলক উন্মোচন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।

বিজ্ঞাপন

এ সময় দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম উপস্থিত ছিলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। ৪৮ বছর পর সেই খাল পুনঃখনন করলেন তার ছেলে তারেক রহমান।

খোর্দ্দ খাল পুনঃখননের কাজ উদ্বোধন শেষে পাশে তৈরি মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। খালের দুই পাশে কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থকরা তুমুল স্লোগান ও করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী এরপর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্বখাল’ পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

বিশ্বখালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত দীর্ঘ একটি খাল।

সূত্র : বাসস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি