শাহরাস্তিতে ২৩ মামলার আসামি ‘মাদক সম্রাট’ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৬ | ৮:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩টি মাদক মামলার আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক কুখ্যাত ‘মাদক সম্রাট’ খোরশেদ আলম (৪৪) সহ দুইজনকে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে বৃহস্পতিবার এসআই মোঃ আরিফ হোসাইন ও এএসআই আমির হোসেনের নেতৃত্বে পৌরসভার সুয়াপাড়া এলাকার ‘চৌধুরী মঞ্জিল’ থেকে তাদের আটক করা হয়। এসময় খোরশেদ আলমের কাছ থেকে ২০ পিস ও বোরহান উদ্দিন (২৮) এর কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতার খোরশেদ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া তিনি ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত খোরশেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি