কোরবানির জন্য প্রস্তুত শাহরাস্তির জোড়া কিং

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৬ | ৯:৪১
Link Copied Successfully!

কোরবানির জন্য প্রস্তুত চাঁদপুরের শাহরাস্তির জোড়া কিং। ২২ মণ ওজনের শাহরাস্তি কিং-১ ও শাহরাস্তি কিং-২ এর ওজন ২০ মণ। এই জোড়া কিংয়ের দাম হাঁকানো হচ্ছে ১৩ লাখ টাকা।

কোরবানির ঈদে বিক্রির জন্য শাহরাস্তির জোড়া কিংকে এক বছর আগে ক্রয় করে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার দারুনকরা গ্রামের শাহরাস্তি এগ্রো ফার্মে লালন পালন করে আসছেন খামারী মো. সাখাওয়াত হোসেন।

খামারী মো. সাখাওয়াত হোসেন বলেন, শাহরাস্তি উপজেলায় সবচেয়ে বড় গরু তার খামারে। এ জন্য সবচেয়ে বড় প্রিজিয়ান জাতের দুটো ষাঁড়ের নাম রাখা হয়েছে শাহরাস্তি কিং-১ ও শাহরাস্তি কিং ২। খামার থেকে বের হয়ে মুক্ত পরিবেশ পেলেই ছুটতে শুরু করে গুরুগুলো। খামারের গরুগুলো লালন-পালন করতে নিরাপত্তারক্ষী রয়েছেন ৫ জন শ্রমিক। তার খামারে প্রিজিয়ান জাতের পাশাপাশি শাহী ওয়াল ও গির জাতের প্রায় ১৫ টি গরু রয়েছে।

বিজ্ঞাপন

এই খামারী জোড়া কিংয়ের দাম প্রসঙ্গে বলেন, দেশীয় ঘাস, খড়, খৈলসহ দানাদার খাবার খাওয়ানো হয়। বাজারের প্রয়োজনী পন্যের দামও বেড়েছে। গরু ওজন হারে বাজারে মূল্যের চেয়েও কম ধরা হয়েছে। দুটো জোড়া গরু ১৩ লাখ দাম চেয়েছি। তিনি প্রত্যাশা করেন, এবার নায্য দাম পাবেন।

খামারে নিয়োজিত শ্রমিকেরা বলেন, এক বছর ধরে গরুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দিনে দুইবার শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। দেহের পুষ্টি বাড়াতে দেশি ঘাসসহ ভুসি ও খৈল খাওয়ানো হচ্ছে। বিশাল এ ষাঁড় দু’টিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অনেকে।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জ্যোতিময় ভৌমিক বলেন, এবার জেলায় কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে ৭৫ হাজার ২শ ৪৮টি। ঘাটতি রয়েছে ৯ হাজার ১শ ৫০টি পশুর।

বিজ্ঞাপন

তবে ঈদের আগে মৌসুমী ব্যবসায়ীরা পাশ্ববর্তী জেলা শরীয়তপুর, মুন্সিগঞ্জসহ উত্তরাঞ্চল থেকে গবাদিপশু নিয়ে আসলে চাহিদা পূরণ হয়ে যাবে। এ জন্য জেলায় প্রায় দুই শতাধিক পশু কেনাবেচার জন্য হাট বসবে। শুধু হাটে নয়, অনলাইনেও অনেক খামারী গরু বেচা-কেনা করবেন বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন