হাজীগঞ্জে হারিয়ে যাওয়া খাল উদ্ধারে মাঠে প্রশাসন

জলাবদ্ধতা নিরসনে আশার আলো দেখছেন হাজীগঞ্জবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৫, ২০২৬ | ৮:১০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড থেকে বড় মসজিদ ও রজনীগন্ধা মার্কেটের উত্তর পাশ হয়ে থানা সংলগ্ন দক্ষিণ পাশ দিয়ে বোয়ালজুড়ি খালের সঙ্গে সংযুক্ত হারিয়ে যাওয়া খালটি উদ্ধারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ অন্যান্য কর্মকর্তারা দখলকৃত স্থান পরিদর্শন করেন। এসময় তারা সিএস, আরএস ও নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র বিশ্লেষণ করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ এ খালটি দখলের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। খালটি পুনঃখনন ও উদ্ধার করা গেলে হাজীগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের নির্দেশক্রমে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

খাল উদ্ধারের কার্যক্রম শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশাবাদ তৈরি হয়েছে। হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা খায়রুল কবির আবাদ বলেন, একসময় হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু হওয়া খালটি লোকমান পাটোয়ারী মার্কেট, বড় মসজিদের উত্তর পাশ ও থানার দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়ে বোয়ালজুড়ি খালের সঙ্গে মিলিত হতো। এছাড়াও বিভিন্ন এলাকায় খাল ও জলাশয় দখল হয়ে দোকানপাট ও স্থাপনায় রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, হাজীগঞ্জ পাইলট বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জলাশয়টিও দখল হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে খাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে এলাকাবাসী মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাজীগঞ্জ বাজারের পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু