হাজীগঞ্জের এন্নাতলী সড়ক সংস্কার কাজের তদারকি করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান মিয়াজী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১, ২০২৬ | ৪:৩৬
Link Copied Successfully!

হাজীগঞ্জের এন্নাতলী সড়ক সংস্কার কাজ তদারকি করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান মিয়াজী।

শুক্রবার (১ মে) সকালে তিনি নিজে উপস্থিত থেকে বড়কুল খোরশেদ আলমের দোকান থেকে এন্নাতলী উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নে হাসান মিয়াজীর সক্রিয় ভূমিকা এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই পথে যাতায়াত করলেও বছরের পর বছর এটি ছিল জরাজীর্ণ অবস্থায়, ফলে ভোগান্তির শেষ ছিল না।

জানা যায়, হাসান মিয়াজী নিজ অর্থায়নে প্রথমে রাস্তাটির উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সড়কটি টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হলে ঠিকাদার নুরুন্নবী কাজ শুরু করেন। তবে ধীরগতির কারণে জনদুর্ভোগ বাড়লে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়। এরপর উপ-প্রকৌশলী নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে হাসান মিয়াজী পুনরায় কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

হাসান মিয়াজী জানান, আগামী ৭-১০ দিনের মধ্যে রাস্তার সাব-বেজের কাজ শুরু হবে এবং পবিত্র ঈদুল আযহার পর পুরো সড়কের কাজ সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

এন্নাতলী গ্রামের প্রায় তিন হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তার এই উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, একজন দায়িত্বশীল নেতা হিসেবে হাসান মিয়াজীর এমন কার্যকর পদক্ষেপ ভবিষ্যতেও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য গফুর পাটোয়ারী বকুল, ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়াজী, হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বেপারী, নূরুল ইসলাম ফরাজী, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুমন, দপ্তর সম্পাদক ওয়াসিম মুন্সি, যুবদল নেতা এমরান, আরিফ ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে