জামিন অযোগ্য আইন করতে পারলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব: ইঞ্জিনিয়ার মমিনুল হক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৬ | ৮:৩৩
Link Copied Successfully!

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, কোনো প্রোগ্রামকে মুক্তিযোদ্ধাদের না বললে আমাকেও দাওয়াত দিবেন না। এ দেশ স্বাধীনের জন্য যারা রক্ত দিয়েছেন তারা নেই। সবার বয়স ৭০ এর কোটায়। এ সমস্ত সম্মানিত মানুষ বীররা হয়তো আর ১০ বছরের মধ্যে হারিয়ে যাবে। তখন আমাদের আর সম্ভব হবেনা জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান করার জন্য। তাই বেঁচে থাকতে আমাদের তাদের সম্মান দিতে হবে।

বৃহস্পতিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজিত গণসংবর্ধনা ও স্বাধীনতা দিবসের কনসার্টে তিনি এসব কথা বলেন।

মাদক প্রসঙ্গে এমপি বলেন, জামিন অযোগ্য আইন সংসদে পাস করতে পারলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে। তাই সংসদে যখনই বক্তব্যের সুযোগ হলেই মাদক দিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

এমপি বলেন, শাহরাস্তি উপজেলা বাঁচাতে হলে ডাকাতিয়া নদী খনন করা জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, খুব শীগ্রই ফলাফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।

শেষে স্বাধীনতা দিবস কনসার্টে শিল্পীর গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। দেশাত্মবোধক গান আর আধুনিক গানে মধ্যরাত পর্যন্ত প্রানবন্ত থাকে এ অনুষ্ঠান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন