মতলবের কেএফটি কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষকের সাথে শিক্ষার্থীর পলায়ন, সমালোচনার ঝড়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১১, ২০২৬ | ৯:৫৩
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষক জুবাইদুল ইসলাম সিয়ামের সাথে একই স্কুলের একাদশ শ্রেনীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । ওই শিক্ষার্থীর বাড়ী মতলব পৌরসভার দগরপুর এলাকায় এবং শিক্ষকের বাড়ী হাজীগঞ্জ উপজেলায় । এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাভকদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, কেএফটি কলেজিয়েট স্কুলে রসায়ন বিষয়ের শিক্ষক হিসাবে যোগদান করেন জুবাইদুল ইসলাম সিয়াম। পরে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে অব্যাহতি দেওয়া হয় । পরে ওই শিক্ষক হাজীগঞ্জ উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে চাকরি নেন। গত ৬ মার্চ একাদশ শ্রেণির ওই ছাত্রী নিজ বাড়ি থেকে নিখোঁজ হলে বিষয়টি জানাজানি হয়।

এদিকে কেএফটি কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষকের সাথে একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীর পলায়নের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অভিভাবকদের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক কেএফটি কলেজিয়েট স্কুলের এক শিক্ষক জানান, জুবাইদুল ইসলাম সিয়ামকে বহু পূর্বে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে ওই ছাত্রীকেও টিসি প্রদান করা হয়েছে। তবে এমন কাণ্ডে আমাদের প্রতিষ্ঠানের অনেক দুর্নাম হয়ে গেল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ