গ্রীন টিভি’র চাঁদপুর জেলা পূর্বাঞ্চল প্রতিনিধি হিসেবে আহসান হাবিবের নিয়োগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২, ২০২৬ | ১০:৩৭
Link Copied Successfully!

দেশের স্বনামধন্য বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রীন টিভি এর চাঁদপুর জেলা প্রতিনিধি (পূর্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আহসান হাবিব পাটওয়ারী।

সম্প্রতি চ্যানেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে আহসান হাবিব পাটওয়ারী চাঁদপুর জেলার সার্বিক সংবাদ সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত এবং জাতীয় পর্যায়ে প্রচারের দায়িত্ব পালন করবেন।

আহসান হাবিব পাটওয়ারী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছেন। তাঁর এ নিয়োগে চাঁদপুর জেলার সাংবাদিক মহল, সুধীজন ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আহসান হাবিব পাটওয়ারী বলেন, “গ্রীন টিভির মতো একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

উল্লেখ্য, গ্রীন টিভি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক বিষয়, বিনোদন ও বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শকমহলে ইতোমধ্যে আস্থা অর্জন করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা