
নিরাপত্তাহীনতার অভিযোগ এনে বিএনপির পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন, ভোট পুনঃগননার দাবি


ভোটে অনিয়ম আর কর্মী সমর্থকদের নিরাপত্তাহীনতার অভিযোগ তোলে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ নির্বাচনী আসনে ধানের শীষের পরাজিত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি লায়ন হারুনুর-রশিদ সংবাদ সম্মেলন করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কাউনিয়া গ্রামেমে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উত্তরাঞ্চলের কয়েকটি ভোট কেন্দ্রে জ্বাল ভোট হয়েছে। আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটারদেরকে ভয়:ভীতি দেখানো হয়েছে। প্রশাসনকে বলার পরেও সঠিকভাবে পদক্ষেপ নেয়নি।


ভোটের পরের দিন শুক্রবারে স্বতন্ত্র প্রার্থীর (চিংড়ি) লোকজন আমার এক কর্মীকে না পেয়ে তার শিশুকন্যাকে কুপিয়ে জখম করে ও বাড়ি ভাংচুর করেছে। বর্তমানে নেতা-কর্মীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। আমি অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভোট পুণ:গননা ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের ছেলে অপূর্ব ও বড় মেয়ে তন্নীসহ নেতা-কর্মীরা।








