সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি করছে যুবলীগ নেতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬ | ১১:১০
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামে প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আলগী বাজারের ‘লাভলী মেডিকেল হল’ নামে ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান। গ্রেপ্তার গাজী কামাল কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং ওই উপজেলার করইয়া গ্রামের আবদুল গফুর গাজীর ছেলে।

বিজ্ঞাপন

আলগী বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন আলগী বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র দেওয়ানের দোকানে প্রবেশ করে নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দেন। দোকানের নথিপত্রে ত্রুটি আছে দাবি করে তিনি এক লাখ টাকা জরিমানার ভয় দেখান। একপর্যায়ে ‘সেনা টহল দলের খরচ’ ও ‘বকশিশ’ বাবদ তিনি ১১ হাজার টাকা হাতিয়ে নেন।

টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটকে জেরা শুরু করেন। সেনাবাহিনীর আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়ে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা গুরুতর অপরাধ। গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। তার সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি