পিআইবির উদ্যোগে চাঁদপুরে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ | ৫:৪৬
Link Copied Successfully!

নির্বাচনকালীন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে চাঁদপুরে দু’দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন পিআইবির গবেষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ সিদ্দিক ফারুক।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে বক্তব্য চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি অধ্যক্ষ জালাল চীেধুরী,সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বি এম হান্নান,সাবেক সভাপতি ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত,সাবেক সভাপতি, বাংলাভিশনের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রবাহ সম্পাদক রহিম বাদশা,সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ প্রমুখ।

কর্মশালায় চাঁদপুর শহরের পেশাদার ৫০জন সাংবাদিক অংশ নেন।

দ্বিতীয় দিনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সীমা, নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, গণমাধ্যম নীতিমালা–২০২৫, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা,ভুয়া খবর ও অপতথ্য মোকাবিলা,হেট স্পিচ ও গুজব প্রতিরোধ এবং ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার বাহারাম খান।

বিজ্ঞাপন

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক এবং বাহারাম খান ভোট ও ভোটার,নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন প্রক্রিয়া,গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি–২০২৫সহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক ছিদ্দিক বলেন,জেলাজুড়ে প্রায় সাড়ে ৪শ’ নির্বাচন পর্যবেক্ষণ কার্ডের আবেদন এসেছে। সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড প্রদানের ক্ষেত্রে নিখুঁততা নিশ্চিত করতে প্রেসক্লাবের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকগণ অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তারা সঠিক নিউজ উপস্থাপন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

এসময় তিনি তার অসুস্থ মায়ের জন্য সকলের দোয়াও কামনা করে তার সংক্ষিপ্ত ও মূল্যবান বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। পিআইবি ও চাঁদপুর প্রেসক্লাব এ ক্ষেত্রে সবসময় সাংবাদিকদের পাশে থাকবে। এক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের গুরুত্ব দেয়া হবে। যারাই পেশাদারিত্ব নিয়ে মাঠে কাজ করবে, তাঁদেরকে প্রেসক্লাব ট্রেনিংয়ের আওতায় অংশগ্রহণের সুযোগ দিবে আগামীতে। পর্যায়ক্রমে সকল পেশাদার সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে চাঁদপুর প্রেসক্লাব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের জারিকৃত আরপিও মেনে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে অনুরোধ থাকবে।সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচন মাঠে কাজ করতে হবে।

চাঁদপুর প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের কল্যানে কাজ করবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে জেলার আরও সাংবাদিকদের জন্য তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। সবশেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে দু’দিনব্যাপী এই কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ