চাঁদপুরের মেঘনা নদীতে মিলল ৮ মণ ওজনের শাপলা মাছ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৬ | ৯:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো প্রায় ৮ মন ওজনের বিশাল শাপলা পাতা মাছ। আর মাছটি কাটতে একজন বা দুইজন নয় লাগছে অন্তত ৫ জনের সহযোগিতা। আর তা দেখতে ভীড় করছেন উৎসুক জনতা।

শনিবার সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা চরভৈরবী এলাকার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকারের এই মাছ। জেলে মান্নানের দাবি, প্রতিদিনের মতো সকালে নদীতে জাল পেলে তারা। পরে জাল উঠিয়ে আনতেই তাদের নজরে পড়ে বিশাল দেহী শাপলা পাতা মাছ। এসময় নৌকায় থাকা চার জেলে চেষ্টা করেও নৌকায় তুলতে ব্যর্থ হয় মাছটিকে। পরে নদীর তীরবর্তী স্থানে নিয়ে এসে অন্তত ১৫ জন জেলের সহযোগিতায় মাছটি নৌকায় তুলা হয়। পরে তা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে।

এদিকে মাছটি ঘাটে নিয়ে আসলেও সেটি নিয়ে বিপাকে পড়েন সবাই। ওজন ও আকার এত বেশি হওয়ায় সেটিকে কেটে ওজন করার সিদ্ধান্ত নেয় উপস্থিত সবাই। তবে জেলে ও আড়তদারদের দাবি, মেঘনায় কখনও মিলেনি এত বড় শাপলা পাতা মাছ। এটিকে মহান আল্লাহর কুদরত বলে দাবি করছেন ঘাটের আড়তদার ফারুক সর্দার।

বিজ্ঞাপন

চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের আড়ৎদার ফারুক সর্দার বলেন, জেলেরা মাছ নিয়ে গেলে উৎসুক জনতার ভীড় জমে। পরে মাছটি ৮ মণ ওজন ধরে লাখ টাকায় বিক্রি করা হয়। তার দাবি, চাঁদপুরে এর আগে দেখা মিলেনি এত বড় আকারের কোন মাছের।

এত বড় আকারের মাছ দেখে শখের বসেই কিনে পেলেছেন সজিব নামের ঘাটের আরেক ব্যবসায়ী। তবে হাতে কোন ক্রেতা না থাকলেও অনলাইন মাধ্যমে কেজি হিসেবে মাছটি বিক্রি হয়ে যাবে বলে দাবি এই ক্রেতার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ