ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৬ | ৯:০৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের শিশু শিক্ষার অনন্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়। দুই পর্বের অনুষ্ঠানে সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর প্রতিনিধি জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আজিজুর রহমান।

বিকেলে পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটো।

ইকরা মডেল একাডেমীর উপদেষ্টা মোঃ ফারুক মৃধার সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ‌, এস এন্ড ডি সুইট হোম ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ লতিফ তপাদার।

বিজ্ঞাপন

দুই পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আবদুর রহমান, এমপিও ভুক্ত শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, ষোলঘর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, সহ-সভাপতি কবিতা সাহা, শতরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, সমাজসেবক নাজমুল আহসান, ফেরদাউস গাজী, মামুন খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আকতার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে। ছোটবেলা থেকেই তাদের ভেতরে জয় পরাজয়ের মনোভাব সৃষ্টি করতে হবে। তাদের সামনে আগামীর সুন্দর পথ সৃষ্টি করে দিতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের সন্তানরা সুশিক্ষিত হলে তারা দেশের সুনাগরিক হয়ে উঠবে। এবং এরাই একসময় আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।

বক্তারা আরো বলেন, চাঁদপুর শহরের মধ্যে অন্যতম একটি আলোকিত বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমী। এই বিদ্যালয়ের পাঠদান এবং সহশিক্ষার কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমরা এই বিদ্যালয় এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।

বিজ্ঞাপন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, রাহিমা আক্তার, রেজাউল করিম, রুই আজমানিকা, মরিয়ম খানম, শিল্পী ঘোষ, ইসমাইল হোসেন, নাসরিন আক্তার, বিলকিস আরা, মরিয়ম আক্তার, বৃষ্টি আক্তার, সুমিত কুমার দত্ত, শুভ্র রক্ষিত, শামিমা সুলতানা, মোহাম্মদ ফয়সল, নাসিমা আক্তার, ফাতেমা আক্তার, মাওলানা আবদুর রাউফ, মানছুরা আক্তার, রুবাই য়াত সারমিন, বিলকিস আক্তার পিহা, রুবি আক্তার, ফাতেমা আক্তার সুমি, রহিমা আক্তার বন্যা, বৈশাখী রায়, মেহেদী হাসান, মাহমুদুর রহমান, মো: সাদ্দাম হোসেন।

দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা বেশ কয়েকটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর ডিসপ্লে এবং নৃত্য পরিবেশন আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে। সবচেয়ে মজার ইভেন্ট ছিল ক্ষুদে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজ এবং অভিভাবকদের আনন্দঘন প্রতিযোগিতায় অংশগ্রহণ। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ে প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ