তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছ, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হবে: মিয়া গোলাম পরোয়ার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৬ | ৭:১৩
Link Copied Successfully!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশ স্বাধীনের পর ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে, এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লাকে দেশ চালাবার সুযোগ দাও। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট দিবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতিকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অত্যন্ত দু:খ প্রকাশ করে বলেন, এক নেতা বলেছেন জামায়াতের নারীরা যদি ভোট চেতে যায়, তাদের কাপড় খুলে নেয়া হবে। ভোটের আগে যদি তোমরা মায়ের কাপড় খুলতে পারো তাহলে ভোটের পরে পুরো বাংলাদেশের কাপড় খুলে নিবে। তাহলে আমাদেরকে মা-বোনদের ইজ্জ রক্ষাথে এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করবো দাঁড়িপাল্লাকে বিজয়ী করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এত মানুষের রক্ত, জুলাই আন্দোলনে শহীদ, আহত ও মানুষে স্বপ্ন ভুলুন্ঠিত হতে দেয়া যাবে না। গ্রামে গ্রামে এখন দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে আমাদের বন্ধুদের মাথা এলোমেলো হয়েগেছে। কোন এলোমেলোতে কাজ হবে না। তারা এখন আবার না ভোটের কথা বলে বেড়ায়।

এই নেতা বলেন, আপনারা জানেন ঘুরে ফিরে তিনটি দল দেশ চালিয়ে পরীক্ষিত। পরীক্ষি মানে হচ্ছে নৈতিকতা, সততা, আদর্শ, আখলাক, দেশপ্রেম, মমত্ববোধ, মানবতা এবং মানুসত্বের সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। এখানে অনেক দলের লোক আছেন, আমার বক্তব্য শুনছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তাদের দলের নেতারা কি বলতে পারবে তাদের শাসন আমলে দুর্নীতি করেননি। তারা এদেশে ভিন্ন মতের লোকদের দমন নিপীড়ন করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন। পাশাপাশি এদেশের অর্থনীকে পঙ্গু করে দিয়েছেন। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। কিন্তু তারা মানুষকে যে ওয়াদা দিয়েছে তা রাখতে পারেনি। তারা দেশটাকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পয়িন বানিয়েছে। যার ফলে বিশ্বের দরবারে আমরা লজ্জিত ছিলাম।

তিনি বলেন, সাধারণ মানুষ বলছে আমরা ৫৪ বছরের শাসন দেখেছি। এখন পরিবর্তন চাই। কেমন পরিবর্তন চাই, যারা বিগত বছরগুলোতে যারা দূর্নীতি ও দু:শাসন করেছে তাদেরক আবার আনব। না, আমরা এবার ন্যয় ও ইনসাফের সরকার প্রতিষ্ঠা করবো। যেখানে দেশের প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

বিজ্ঞাপন

গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের দিন আপনাদের কাজ হচ্ছে ভোট কেন্দ্র পাহারা দেয়া। এক কেন্দ্রের জন্য কমপক্ষে ২০০ লোক উপস্থি থাকবেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছি কেন্দ্রে সিসি ক্যামেরা, পুলিশকে বডি ক্যামেরা এবং সেনাবাহিনী দেয়ার জন্য। এরসব কিছুই থাকবে। কেন্দ্র দখল, ব্যালেট বক্স ছিনতাই এগুলো করতে দেয়া হবে না। সন্ত্রাসী কেন্দ্রের সামনে আসলে তাদের ছবি ও ভিডি সংরক্ষণ হবে। তাদেরকে ধরে এনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বক্তব্যে বলেন, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা এখন বলে দুর্নীতি প্রতিরোধ করবে। শিয়ালের কাছে মুরগি বরগা দেয়ার মত। আপনারা দেখেছেন যারা হাজার কোটি টাকা ব্যাংকে ঋন খেলাপী তাদেরকে তারা মনোনয়ন দিয়েছে। সুতরাং এই চোরদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, যাদের হাতে ইসলাম ও ইনসাফ আছে তাদের হাতেই এদেশ নিরাপদ হবে।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন চাঁদপুর-৩ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো. শাহজাহানা মিয়া, চাঁদপুর-৪ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, কুমিল্লা অঞ্চলের নির্বাচনী টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া প্রমূখ।

অনুষ্ঠানে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। চাঁদপুর শহর জামায়াত আয়োজিত জনসভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী ও সেক্রেটারী মো. জোবায়ের হোসেন খান।

এর আগে সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও বিকেলে চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে চাঁদপুর ত্যাগ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ