যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার হলেন ইব্রাহীম রনি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৬ | ৭:৫৯
Link Copied Successfully!

দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনে স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে যোগদান করেছেন সাংবাদিক ইব্রাহীম রনি। গত ১ ডিসেম্বর তিনি যমুনা টেলিভিশনে যোগদান করেন। সেদিন তিনি যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আসিফ আহসানুল।

এ প্রসঙ্গে ইব্রাহীম রনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ১০ বছর দীপ্ত টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার পেশা ও নেশা সাংবাদিকতা। তাই পদোন্নতিসহ সংবাদভিত্তিক টেলিভিশনে যোগদান করেছি। এটি আমার জন্য সম্মানজনক ও চ্যালেঞ্জিং একটি নতুন অধ্যায়। যমুনা টেলিভিশনে আমাকে স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।

আশা করি, এ দায়িত্ব সুচারুভাবে পালনে প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহযোগিতা অব্যাহত রাখবেন। আমিও চেষ্টা করবো, চাঁদপুর জেলার সমস্যা, সম্ভাবনা, ব্যবসা, রাজনীতি, অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরতে।

বিজ্ঞাপন

সাংবাদিক ইব্রাহিম রনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স, মাস্টার্স এবং এলএলবি সম্পন্ন করেন। ছাত্রাবস্থা থেকে তিনি সাহিত্য চর্চার মধ্য দিয়ে লেখালেখি শুরু করেন। পরবর্তীতে তিনি ২০০৬ সাল থেকে স্থানীয় সংবাদপত্রে কাজ শুরু করেন। ২০১০ সালে দৈনিক চাঁদপুর প্রতিদিন এর প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক হিসেবে যোগদান করে দীর্ঘ নয় বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরই মধ্যে ২০১৩ সালে তিনি দ্য ডেইলি ঢাকা ট্রিবিউন এবং পরবর্তীতে বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০১৫ সালে দীপ্ত টিভির শুরু থেকে ২০২৫ সাল পর্যন্ত চাঁদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে তিনি চাঁদপুর প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় ও জাতীয় আরও কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করেছেন।

তিনি চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২