চাঁদপুরে ট্রাক চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৬ | ৮:০১
Link Copied Successfully!

চাঁদপুর শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামে সপ্তম শ্রেণির শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শহরের মুখার্জিঘাট চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

রাফিন শহরের নাজির পাড়া সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা মো. শাহিনের ছেলে এবং আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুর।

বিজ্ঞাপন

এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাফিন বিদ্যালয় ছুটির পর বাসার উদ্দেশ্যে ওই সড়ক পার হয়ে যাচ্ছিল। ওই সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংকবহনকারী ট্রাকটি ওই শিশু শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুর মাথা ফেটে গুরুতর আহত হয়। সেখান থেকে লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে রেফার করে জরুরি বিভাগের চিকিৎসক। অ্যাম্বুলেন্সে কুমিল্লা নেয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে শাহরাস্তির ওয়ারুক নামক স্থানে রাফিনের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগিকে পাওয়া যায়নি। শিশুর মরদেহ সুরতহাল করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ