
সৌদিতে হাজীগঞ্জের যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন


চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের প্রবাসী যুবক মো. মহিন উদ্দিন (৩২) সৌদি আরবে মারা গেছে। তিনি ওই গ্রামের ফকির মোহাম্মদ বেপারী বাড়ির শাহজাহানের ছেলে।
গত (১২ জানুয়ারি) সোমবার সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে মো. মহিন উদ্দিন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর খবরে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।


মঙ্গলবার রাত ৩টায় তার মরদেহ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।
বুধবার সকাল ১১টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মো. মহিন উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।








